প্রকাশিত: Wed, Jul 12, 2023 4:20 AM আপডেট: Fri, Aug 7, 2026 3:15 PM
[১]আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার পর ঢাকায় পৌঁছেছেন উজরা জেয়া
মাজহারুল মিচেল: [২] মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান।
[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা শাখার পরিচালক সামিয়া ইসরাত রুনি আমাদের নতুন সময়কে জানান, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন এয়ারপোর্টে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা শাখার মহা পরিচালক খন্দকার মাসুদুল আলমসহ বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[৪] তিনি জানান, তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিট্যান্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।
[৫] তিনি জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে মার্কিন প্রতিনিধি দলের সফর খুবই গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বুধবার এ দলটি সারাদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ঐদিন রাতেই তিনি বাংলাদেশ ত্যাগ করবেন বলে তিনি জানান।
[৬] যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরকালে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন এবং মানবিক সহযোগিতার বিষয়ে জোর দেবেন। সফর শেষে আগামী ১৪ জুলাই ঢাকা ছাড়বে প্রতিনিধি দলটি। তবে প্রতিনিধি দলের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাড়তি কয়েক ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন। তিনি ঢাকা থেকে নেপাল সফরে যাবেন।
[৭] উজরা জেয়া সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে সাক্ষাৎকালে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।
[৮] বৈঠকের পর জেয়া টুইট করেন, পররাষ্ট্র সচিব এএমবি ভি এম কোয়াত্রার সঙ্গে আবার দেখা হওয়ায় আনন্দিত। গুরুত্বপূর্ণ ইউএসইন্ডিয়া অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞ এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক নিরাপত্তা বিষয় এগিয়ে নেওয়ার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।
[৯] মার্কিন সিনিয়র কূটনীতিক জেয়া পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মার সঙ্গে দেখা করেন। এসময় তিনি বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যাগুলো এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে মার্কিন-ভারত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।
[১০] তিনি বলেন, আমার নয়া দিল্লী সফরে সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা আইএফসি-এর সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় অব্যাহত অংশীদারিত্বের জন্য ধন্যবাদ। আমাদের অতীব গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের বিষয়গুলো এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্বের জন্য যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা অপরিহার্য।
[১১] শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি, মার্কিন আন্ডার সেক্রেটারি সুশীল সমাজের ইউএস-ইন্ডিয়া ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশন এবং অ্যাকসেসিবিলিটি (ডিইআইএ) কাউন্সিলের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট